“কর্মে দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার আহ্বান”

কর্মে দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন কিছু না ভেবে বোকার মতো বিদেশ ছুটলে দালালদের খপ্পরে পড়তে হয়। তিনি বলেন, সকল প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে এবং ফিরে আসা প্রবাসীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মাধ‌্যমে এ অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, ‘‘এবারের অভিবাসী দিবসের প্রতিবাদ‌্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান।’ খুব চমৎকার একটি প্রতিবাদ‌্য নির্ধারণ করা হয়েছে। বিদেশ যখন যাবেন, কোন কাজে যাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে। তার ওপর প্রশিক্ষণ নিতে হবে।

তিনি বলেন, এসব দক্ষতা অর্জনের জন্য প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ‌্যে আমরা নতুন করে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছি বলে জানান তিনি।

এসময তিনি আরো বলেন, মহামারি করোনার কারণে যারা দেশে ফিরত এসেছেন তারা সরকার থেকে ঋণ নিয়ে ব‌্যবসা-বাণিজ‌্য করতে পারেন। হতাশ হবেন না নিজেরা নিজের দেশে কাজ করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর