রাজধানীর দক্ষিণখানে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে দক্ষিণখানের দেওয়ান সিটিতে অসহায় শীতার্ত ১ হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
এছাড়া অনুষ্ঠানে ৪৯ ৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানাসহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি