আবারো উত্তাল হংকং, ৫০ গণতন্ত্রপন্থী গ্রেফতার

হংকং-এ গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ভাঙার অভিযোগ এনে অন্তত ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কিন্তু হংকং পুলিশ এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

তবে নাম না বলার শর্তে এক পুলিশ সদস্য জানায়, বুধবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে পুলিশের এক অভিযানে ৫০ জনের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান আরো অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে দেশটির ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলা হয়, গত বছর লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনের জন্য গণতন্ত্রপন্থী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোট দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর