শরীয়তপুরে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দত্ত (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী্র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এসময় মোটরসাইকেল থাকা হাবিবুর রহমান (২৮) নামের অপর আরোহী গুরুতর আহত হয়। ঘাতক ট্রলি, ট্রলির চালক ও হেলপারকে আটক করেছে পালং থানা পুলিশ।
বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের পালং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমানকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পালং মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিজয় দাস শরীয়তপুর টাইলস সিটির ম্যানেজার পদে চাকুরি করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। আহত হাবিবুর রহমানও একই প্রতিষ্ঠানে মার্কেটিং সেলস পদে চাকুরি করে। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
পালং মডেল থানার (ওসি)মো. আসলাম উদ্দিন বলেন, ইট বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মৃত্যু হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়। ট্রলি ও ট্রলির চালক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/পি