দেশের কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করতে হবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদফতর। এ বিষয়ে ৪ জানুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।
পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, ভর্তি ইচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রারে তালিকাভুক্ত করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে ভর্তির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষকরা শিশুদের ভর্তি নিশ্চিত করবেন।
অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, সন্তানসম্ভবা শিক্ষিকাদের স্কুলে অনুপস্থিত থাকতে বলা হয়েছে। তবে শিক্ষার্থী অসুস্থ হলে তাকে ভর্তি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম