বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার আগ মুহূর্তে উত্তপ্ত হচ্ছে আমেরিকা-ভারত সম্পর্ক। তাদের চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে উন্নতমানের অস্ত্র পাচ্ছে ভারত। যার শুরু থেকেই বিরোধীতা করে আসছিল মার্কিন সরকার।
২০১৮ সালের অক্টোবরে করা ওই চুক্তি অনুযায়ী ভারত পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়া থেকে উন্নতমানের পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ক্রয় কিনছে।
মার্কিন সরকার ভারতকে হুশিয়ারি করে বলে, ভারত যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাহলে নয়া দিল্লিকে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এবার সেই পথে হাটছে আমেরিকা। এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস।
ঐ প্রতিবেদনে আমেরিকা ভারতকে হুশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তবে ভারতকে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে আমেরিকার এসব নিষেধাজ্ঞার বিষয়ে কোন কর্ণপাত করছে না ভারত। এ অস্ত্র কিনতে ভারত রাশিয়াকে ৮০০ মিলিয়ন ডলার দিয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসেই রাশিয়ার পক্ষ থেকে এক বক্তব্যে জানানো হয়, আমেরিকার এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই ভারতের সঙ্গে সমস্ত রকমের প্রতিরক্ষা চুক্তি একে একে কার্যকর হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম