পাবনায় মুখ থেতলানো মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে আকরাম আলী (৪০) নামের এক রাজমিস্ত্রী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আকরাম জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুয়াগাড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

আজ বুধবার সকালে এক ব্যক্তি’র মৃতদেহ দেখতে পায়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারন অনুসন্ধান করছে পুলিশ। প্রাথমিক ধারনা বাড়ি থেকে কৌশলে তুলে এনে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর