রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত জাতীয় কমিটির বৈঠক আজ

মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যবস্থাপনা, সমন্বয় ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরপত্তা কমিটির বৈঠক আজ (বুধবার)।

সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

অনুষ্ঠিত সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রমের সমন্বয় করা হবে। একই সঙ্গে কমিটি প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স, ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় এক্সিকিউটিভি কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান, মূল্যায়ন, ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, পুনঃনিরীক্ষণ ও পরামর্শ দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোও দেখবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগেও ছিল ৪ লাখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর