দু’দিন বৃষ্টির কারণে ঢেকে রাখতে হয়েছিল কার্ডিফের উইকেট। সবুজ উইকেটে বোলাররা শুরুতে ভালো করবেন। মাশরাফি তাই টস জিতে বোলিং নেন।মাশরাফির স্বপ্নে পানি ডেলে দেন ইংলিশ ব্যাটসম্যানরা। শুরুতেই ঝড়ের গতিতে রান তোলে ইংল্যান্ড।
১২৮ রানের জুটি গড়ে ইংলিশ দুই ওপেনার। এরপর ওপেনার বেয়ারস্টোকে ফেরান মাশরাফি। বেয়ারস্টো ফিরলেও ব্যাটিং তাণ্ডব চালান জ্যাসন রয়।তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।বেয়ারস্টো কাটা পড়ার পর জ্যাসন রয়কে সঙ্গ দেন জো রুট।বেশিক্ষণ থাকতে পারেননি রুট।তাকে ফেরান সাইফউদ্দিন।এরপর ১৫৩ রানের বিধ্বংসী রয়কে থামান মিরাজ।
বিধ্বংসী রয় ফিরলেও তাণ্ডব চালাচ্ছেন জস বাটলার।ইতিমধ্যে তিনি তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম ফিফটি।৩৪ বলে ২ চার ও ২ ছক্কার সাহায্যে তিনি ৫২ রান তুলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৩০ রান। বাটলার ৫৩ এবং মরগান ২২ রান নিয়ে ব্যাটিং করছেন।