বাংলাদেশ-ভারতের মাঝে প্রবাহমান ৬টি নদীর পানিবণ্টন সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ভারতে থেকে আসা ছয়টি নদীর তথ্য জানতে চায় বাংলাদেশ। এগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার মনু, মুহুরী ও গোমতী। নদীগুলোর পানি প্রবাহ ও ভারতের অংশে কত পানি আছে তা জানার আগ্রহ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে পানি বন্টণের কাজ অনেকাংশেই সহজ হবে। পাশাপাশি বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা হয়।
এর আগে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের ব্যাপারে কথা বলেন এবং সুষ্ঠ পানি বণ্টনের জন্য তাগিদ দেন।
এদিকে আগামী মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
বার্তাবাজার/ই.এইচ.এম