ম্যানসিটির কিংবদন্তি কলিন বেল মারা গেছেন

মারা গেছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় কলিন বেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রিমিয়ার লিগের ক্লাবাটির পক্ষ থেকে কলিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন।

ইংল্যান্ডের এই কিংবদন্তি ১৯৬৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে ৫০১ টি ম্যাচ খেলেছেন। আর এই সময়ে তিনি ১৫৩টি গোল করেন। দেশের হয়ে ৪৮টি ম্যাচ জয় করেন।

সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক বিবৃতিতে জানান, কলিন ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা খেলোয়ার হিসেবে আমাদের স্মরণে থাকবেন। তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে। আমি তার সাবেক ম্যানেজার এবং সতীর্থদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে পেরে গর্বিত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর