“নিখুঁত স্বাস্থ্য পরীক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ” এ স্লোগান ধারণ করে লক্ষ্মীপুরে যাত্রা করেছে মেডিকমপ্লেক্স ডায়াগনোস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের হাসপাতাল সড়কে আহসান প্লাজায় সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মানুন, জেলা বিএমএ ও স্বাচীপ সভাপতি ডা. জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, মেডিকমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মুরাদ।
এর আগে প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলায় দীর্ঘ ২৬ বছর মানবেসবায় নিয়োজিত ছিল। পুনরায় সেই অভিজ্ঞতা ও নিখুঁত স্বাস্থ্য পরিক্ষায় প্রতিশ্রুতি নিয়ে এবং সর্বাধিক প্রযুক্তিত ব্যভহার করে পুনরায় যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল অজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
বার্তাবাজার/পি