পাশ্ববর্তী দেশ ভারতের বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙ্গে পড়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।
ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানিয়েছেন, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।
জানা যায়, প্রশিক্ষণের জন্যই ওড়ানো হচ্ছিল বায়ুসেনার যুদ্ধবিমানটি। কিন্তু কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বার্তাবাজার/পি