সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানা যায়, বিভিন্ন ব্যবসা কেন্দ্র ও ব্যাংকের শাখায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের প্রহরী হিসেবে নিয়োজিত করা যাবে না। বুধবার (৬ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক।
জারিকৃত সার্কুলারে বলা আছে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর জারি করা ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬’র অনুচ্ছেদ ২৫(ঘ) মোতাবেক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের ব্যবসাকেন্দ্র ও ব্যাংক শাখায় অস্ত্রধারীকে প্রহরী হিসেবে নিয়োজিত করা যাবে না মর্মে শর্ত দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬’ এর অনুচ্ছেদ ২৫(ঘ) অনুসরণপূর্বক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের ব্যবসাকেন্দ্র ও ব্যাংক শাখায় অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত করা যাবে না। ওই সার্কুলারে প্রযোজ্য বিধানাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্যও নির্দেশনা দেওয়া যাচ্ছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম