মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা দেশে ফিরতে পারবেন। সৌদি আরবে অবস্থানরত সকল অবৈধ বাংলাদেশিদের যত তারাতারি সম্ভব বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ মন্ত্রণালয় থেকে জানা যায়, ইতোমধ্যে যে সকল প্রবাসী সৌদিতে অবৈধ হয়ে গেছে। তাদেরকে সৌদি রাজা স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফিরতে সুযোগ করে দিয়েছেন। দেশটির লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।
বার্তবাজার/ই.এইচ.এম