ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ভারত

করোনার ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার(৫ জানুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন বলেছে, আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধানের বক্তব্যে দেখেছি। প্রতিবেশি বাংলাদেশের করোনার ভ্যাকসিন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ ভারত বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা টুইটারের জানিয়েছেন, ভারত থেকে সব দেশেই করোনা ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর