রাজধানীতে ৫ ডাকাত আটক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‍্যাব-১০ এর একটি দল। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে কামরাঙ্গীর চরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোহেল হোসেন মামুন (২৪), হায়দারুল ইসলাম ওরফে সোহেল (৩৬), আরিফ হোসেন অপু (২২), শেখ আহমেদ হোসেন মুন্না (৪০) ও মো. ইকবাল (৩২)।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি শুটার গান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড এ্যামুনেশন, দু’টি মোবাইল ও দু’টি চাকু উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর