ভ্যানচালক বাবা পারেনি পোলাও আনতে, তাই মেয়ে পরপারে

দিনাজপুরে ভ্যানচালক দরিদ্র বাবার কাছে পোলাও খাওয়ার বায়না ধরে না পেয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরীর নাম শ্রাবন্তি (১২)। সে ওই এলাকার আব্দুল মালেকের মেয়ে। এবার পঞ্চম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উর্ত্তীর্ণ হয়ে নতুন বই পেয়েছিল শ্রাবন্তি।

জানা যায়, কয়েকদিন ধরে মায়ের কাছে পোলাও খাওয়ার জন্য বায়না ধরেছিল শ্রাবন্তি। কিন্তু ভ্যানচালক বাবা স্বল্প আয়ে কোনোমতে সংসার চালান। তিনি কিনে আনতে পারেননি পোলাও চাল।

মঙ্গলবার মেয়ের জেদ দেখে বাধ্য হয়ে শ্রাবন্তির মা শানু বেগম দোকানে যান চাল আনতে। এসময় নিজের ঘরের আড়ার সাথে গলার ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন শ্রাবন্তি।

কিশোরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর