করোনাকালেও কমছে না স্বর্ণের বাজারের অস্থিরতা। গত ডিসেম্বরে দাম কমার পরে আবারও বাড়ছে স্বর্ণের দাম। ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি বৃদ্ধি পেয়েছে প্রায় ২ হাজার টাকা। বুধবার (৬ জানুয়ারি) নতুন এই মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে গত ২ ডিসেম্বর ভরি প্রতি ১ হাজার ১৬৬টাকা কমানো হয়েছেল স্বর্ণের দাম। এখন বাড়ানো হয়েছে ১ হাজার ৯৮৩ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী বুধবার (৬ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা। একদিন আগেও যার দাম ছিল ৭২ হাজার ৬৬৭ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি মূল্য হবে ৭১ হাজার ৫০০ টাকা। যা ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য হবে ৬২ হাজার ৭৫২টাকা। যার দাম ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা।
এছাড়া সনাতনী পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। যা ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা। তবে রুপার দাম আগের মতই থাকছে।
বার্তাবাজার/এসজে