চট্টগ্রামের লালখান বাজারে অভিযান চালিয়ে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
আজ (মঙ্গলবার) বিকেলে লালখান বাজার মতিঝর্ণা এলাকা হতে তাকে আটক করা হয়। সে একজন দূর্ধর্ষ সন্ত্রাসী বলে নিশ্চিত করেছেন খুলশি থানার (ওসি) শাহিনুজ্জামান।
নগরীর খুলশী থানার লালখান বাজার মতি ঝর্ণা মাছ বাজার এলাকার ইসমাইল বাড়ীর রফিকুল ইসলামের ছেলে মুন্না (২৩)।
ওসি বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে নগরীর লালখান বাজার মতি ঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী কিশোরগ্যাং লিডার মুন্না (৩০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৭ সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন অপরাধের দ্বায়ে অন্তত অর্ধ ডজনের বেশী মামলার রেকর্ড রয়েছে। সর্বশেষ একটি মারামারি মামলায় ওয়ারেন্ট ভূক্ত ছিলো।
বুধবার সকালে তাকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর