ভুরুঙ্গামারীতে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের মৃত গাদু সেখ এর স্ত্রী সুন্দরী বেওয়া (৬৫) সোনাহাট বাজারে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ী ফেরার পথে পাকা রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়ে। এ সময় তার বাম পা ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যায়। এলাকাবাসীরা মোটর সাইকেল ও চালককে আটক করেছে।

বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর