রাজধানীর আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, দুপুরের দিকে খবর আসে উত্তর কমলাপুরের ৬৪/এ ঠিকানায় অবস্থিত হোটেল সিটি প্লেস ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলার ১০ নম্বর রুমে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কক্ষের ভেতরে ফ্যানের সাথে বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে তিনি ঝুলে ছিলেন। ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, গত রোববার (৩ জানুয়ারি) স্বামী-স্ত্রী পরিচয়ে ওই তরুণী ও এক ব্যক্তি হোটেলের কক্ষটি ভাড়া নেয়। পরে স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে কোনো একটি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে ওই তরুণী হোটেলে একাই অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হোটেলের কর্মীরা কক্ষের দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দড়জা ভেঙে কক্ষে প্রবেশ করে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কক্ষে পাওয়া কিছু কাগজ থেকে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর