ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ওবায়দুল কাদেরের ভাই

তাহলে এখন যে নির্বাচনগুলো হয়েছে, যে এমপিরা নির্বাচিত হয়েছেন, সেগুলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হয়নি বলেই আপনার ধারণা? জানতে চাইলে তিনি বলছেন, ”অধিকাংশই হয়নি। গতবারের নির্বাচনটা অতি উৎসাহীদের হাতে ছিল। শেখ হাসিনা বলছেন, আমাকে গাছটা দাও, তারা পাতা-টাতা সহ দিয়েছে।”

সুষ্ঠু নির্বাচন হলে অনেকে বিজয়ী হবেন, তবে দুর্নীতিবাজরা বিজয়ী হতে পারবেন না বলে তিনি মনে করেন।

নোয়াখালীতে টেন্ডারবাজি করা হচ্ছে, স্কুল পিয়ন, শিক্ষক, অফিসের পিয়নের চাকরি দিয়ে টাকা নেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে পুড়িয়ে মারার ঘটনাও তার অনুভূতিতে চরম আঘাত করেছে বলে তিনি বলেন। তার পরিবার এখনো ন্যায়বিচার পায়নি বলে তিনি মনে করেন।

তিনি বলছেন, দলের কেন্দ্রীয় নেতা না হওয়ায় তার এসব বক্তব্য বিভিন্ন ফোরামে বলার সুযোগ পাননি। তিনি দলীয় সমাবেশে বলেছেন। তবে নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসব তুলে ধরবেন।

তার এই বক্তব্যের পেছনে কোন ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, কিছুদিন আগে দুইটি টিউমার শনাক্তের পর আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে জীবন নিয়ে ফেরার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সব সময় সত্যি কথা বলবেন। এ কারণেই তিনি এখন এসব কথা বলছেন।

এই বিষয়ে দলের তরফ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন, জানতে চাইলে বলছেন, ” দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি ফেয়ার ইলেকশনের কথা বলেছি। সেটা অনেকে পছন্দ করছে না। অনেক কাউন্সিলর তো ফেয়ার ইলেকশন চায় না। ”

আওয়ামী লীগের কী প্রতিক্রিয়া
আবদুল কাদের মীর্জা এসব বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগের ভেতর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দলটির স্থানীয় কোন কোন নেতা এই বক্তব্যের সমর্থনে বলছেন, দলের ভেতরে থাকা ক্ষোভ তার এই বক্তব্যর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। আবার কেউ কেউ মনে করেন, এর মাধ্যমে দল বিব্রতকর অবস্থায় পড়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিবিসি বাংলাকে বলছেন, ”এগুলো আসলে কোন আমলে নেয়ার মতো কথা নয়। লোকাল এমপির সঙ্গে পৌর মেয়রের দ্বন্দ্বের কারণে ক্ষোভ থেকে এসব কথা বলেছেন।”

”তবে আমরা যেটা বলি, প্রত্যেকটা ব্যক্তি তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে কথা বলার সময় একটু সতর্কভাবে বলতে হবে। যে কথাগুলো দলকে বিব্রত করতে পারে, এরকম কোন কথা বা মন্তব্য করাটা সমীচীন নয়।”-বিবিসি বাংলা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর