‘আওয়ামী লীগ এখন জনগণকে ভয় পায়’

আওয়ামী লীগ সরকার জনগণকে ভয় পাও্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টে পরপর দুই জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি ও ২০১৩ সালে বহিরাগতরা আইনজীবীদের ওপর যে হামলা চালিয়েছিল তার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন।

খোকন বলেন, বর্তমান সরকার জনগণকে ভয় পায়। তারা ভোট ও গণতন্ত্রকে ভয় পায়। আমরা জনগন চাইনা এই ভোটারবিহীন সরকার এক মুহুর্তও ক্ষমতায় থাকুক।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির সাথে আছে জনগণ।

জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রবীণ আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর