ঘাটাইলে ২ ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ফার্মেসীকে জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুরে (৫ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার জামে মসজিদের পাশে অবস্থিত লোনা মেডিকেল হলের মালিককে ১লাখ, দেওয়ান মেডিকেল হলের মালিককে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্য আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার বার্তা বাজারকে জানায়, লোনা মেডিকেল হলের মালিক আশরাফ আলীর ছেলে রাসেলে (২৮), দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিক ওসমান গনির ছেলে রায়হান (৫০) দীর্ঘদিন যাবৎ ব্যাথানাশক ঔষধ পেন্ডাটল নেশার বড়ি হিসেবে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দোকানে অভিযান পরিচালনা করে এ জমিমানা করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর