শিশু ধর্ষণের পর হত্যা: ১ জনের ফাঁসি, যাবজ্জীবন-৩

রাজবাড়ীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের পরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবৎজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সায়েদ, মহির, রনি ও আলাল।

আদালত সুত্রে জানা যায়, গত ২০০৮ সালের ২৫ মে (রবিবার) পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ৮ বছরের ওই শিশু বাড়ির পাশে একটি আম বাগানে আম কুরাতে গেলে ধর্ষনের পরে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এর ৩ দিন পর ২৮ মে কুকুরের টানা হিছরা দেখে মরদেহ শনাক্ত করে পুলিশ। ওই দিনই পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন মেয়েটির বাবা বাদি হয়ে।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এ্যাডভোকেট উমা সেন বার্তা বাজারকে জানান, ওই মামলার আদালত দীর্ঘ শুনানী শেষে প্রধান আসামী একই এলাকার বশারত হোসেনের ছেলে সায়েদকে ফাঁসি ও মমিন শেখের ছেলে আলাল, মহির ও রনি নামে অপর তিন আসামীকে যাবৎজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের করে কারাদন্ডের আদেশ দেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর