প্রথম টেস্টের লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় ভারত। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরে ভারত।
আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টে মাঠে নামবে দুইদল। তৃতীয় টেস্টে দারুণ দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে।
সিডনি টেস্টে জিততে পারলেই সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসাবেন রাহানে। ধোনি অধিনায়ক হিসেবে প্রথম চারটি টেস্ট জিতেছিলেন। রাহানে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত তিনটি টেস্টে নেতৃত্ব দিয়ে তিনটিতেই জিতেছেন।
সিডনি টেস্টে জিতলে ধোনির পর অধিনায়ক হিসেবে প্রথম চার ম্যাচ জয়ের স্বাদ পাবেন রাহানে। আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রাহানে।
অস্ট্রেলিয়ার মাটিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে রাহানের প্রয়োজন আর ২০৩ রান। তৃতীয় টেস্টে ২০৩ রান করতে পারলে পঞ্চম ভারতীয় হিসেবে এই তালিকায় নাম লেখাবেন তিনি।
বার্তাবাজার/এস.জি