টঙ্গীতে উল্টে গেল যাত্রীবাহী বাস

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক যুবক আহত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. জিয়াউর রহমান বার্তা বাজারকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ড্রাইভারকে আটক করা হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটিকে থানায় নিয়ে আসা হয়। নজরুল (২৮) নামের এক পথচারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর