বার্সেলোনা শিবিরে আবারো করোনার হানা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফের করোনাভাইরাস হানা দিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই কোচিং স্টাফ। যার ফলে বার্সেলোনার মঙ্গলবারের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এতে দুইজন কোচিং স্টাফের করোনা পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত দুইজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

লা লিগায় আগামীকাল বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলন এবং সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেড কোচ রোনাল্ড কোম্যানেরও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। লিগ টেবিলে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বার্সা। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর