মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদীর ৭ বছরের কারাদণ্ড

মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করার অপরাধে জয়পুরহাটের কালাইয়ে এক নারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়পুরহাটের কালইয়ের বিয়ালা গ্রামে এক নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল আসামি আবুল হায়াত আলি। ওই নারী রাজি না হওয়ায় ২০১৪ সালের ২১ এপ্রিল রাত ৯টার দিকে পূর্ব পরিচয়ের সূত্রে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে আবুল হায়াত আলী।

মামলার তদন্ত রিপোর্ট পেয়ে মঙ্গলবার বাদীকে আদালতে হাজির করা হলে, তিনি মিথ্যা মামলা করা হয়েছে বলে স্বীকার করেন। তখন মামলা থেকে আসামি আবুল জায়াত আলীকে অব্যাহতি দিয়ে ওই নারীকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর