কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১ টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৭ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ উপজেলার বিভন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সুমন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান।
এ সময় পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান বার্তা বাজারকে জানান,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাব্বি ব্রিকস , এবিএম ব্রিকস১, নিশাত ব্রিকফিল্ড, মেসার্স আমানত ব্রিকসকে ১ লক্ষ টাকা করে, মেসার্স লাকি এন্ড উজ্জ্বল অটো ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস, এবিএম ব্রিকস-২, মেসার্স অনাদি এন্ড নওশি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে, মেসার্স দি নিউ ব্রিকস ও এমআরএম ব্রিকসকে ২০ হাজার করে এবং মেসার্স আতিক ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তা বাজার/হুমায়ুন কবীর/কিশোরগঞ্জ-২/শাহরিয়া