ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ঐ অফিস আদেশে বলা হয়, ০৫ জানুয়ারি থেকে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামানকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তা বাজারকে বলেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম. এম নাসিমুজ্জামান কে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এম. এম নাসিমুজ্জামান আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় জিডি করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ দাখিল করেন। এঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
বার্তাবাাজর/এ.আর