পাবনার চাটমোহর উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক আরোহী নিহত হয়েছে। অপর একজন আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টেবুনিয়া-বাঘাবাড়ি আলিক মহাসড়কে গুনাইগাছা মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভাঙ্গুড়া উপজেলা কলকতি গ্রামের মৃত আবু বক্কারের ছেলে শহিদুল ইসলাম (৩৩)। শহিদুল কলকতি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী (পিয়ন)। এছাড়া রহুল আমিনকে (২৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাটমোহর বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে শহিদুল ও রুহুল বাড়ি ফিরছিলেন। গুনাইগাছা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ইট বোঝায় ট্রলির নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শহিদুল ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যায়।
বার্তাবাজার/এ.আর