নির্বাচন কমিশনের সামনে বাম জোটের বিক্ষোভ বুধবার

রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত নির্বাচন কমিশন ভবন ও প্রত্যেক জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (৬ জানুয়ারি) তার কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে কর্মসূচী সফল করতে আহ্বান জানানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে তারা এই কর্মসূচী ঘোষণা করে।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় আঁগারগাওস্থ ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালের সামনে নেতাকর্মীদের জমায়েত হতে বলা হয়। পরে দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করবেন তারা।

আরও বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করা এবং সেই ভোটকে বৈধতা প্রদান করার মধ্য দিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তার সকল ধরণের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা হারিয়েছে। এ নির্বাচন কমিশন শুধু মাত্র তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়নি।

তারা নানা রকম অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে। এই নির্বাচন কমিশনের আর কোন নির্বাচন পরিচালনার বৈধ নৈতিক কর্তৃত্ব অবশিষ্ট নেই। সেই কারণে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর