ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে যাদের এগিয়ে রাখলেন গেইল

ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় আছে। আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। তৃতীয় টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।

ভারতীয় দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ইনজুরিতে সিরিজ শেষ ব্যাটসম্যান লোকেশ রাহুল ও পেসার উমেশ যাদবের। এরপরেও গেইল ভারতকেই এগিয়ে রাখছেন। গেইলের মতে, স্পিনারদের জন্য তৃতীয় টেস্টে এগিয়ে রয়েছে ভারত।

তিনি বলেন, সিডনি আসার আগে থেকেই দারুণ ছন্দে রয়েছে ভারত। সিডনি ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হলেও এখানে স্পিনাররা ভালো সাহায্য পায়। ভারতের দুইজন ভালো স্পিনার আছে। তাই ওরাই এগিয়ে রয়েছে।

আজিঙ্কা রাহানের নেতৃত্বে দ্বিতীয় টেস্টে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দেখে মুগ্ধ গেইল। তিনি বলেন, দলের বড় খেলোয়াড়রা না থাকলেও বাকিরা ভালোভাবেই নিজেদের দায়িত্ব পালন করেছে। সবাই জানে ভারতের বেঞ্চের শক্তি খুব ভালো। যে আসে সেই সুযোগ কাজে লাগায়।

রাহানের প্রশংসায় গেইল বলেন, ওকে ভালো বলতেই হবে। ও অধিনায়ক হিসেবে কখনো টেস্টে হারেনি। ব্যাটসম্যান হিসেবেও দারুণ। তার ঠান্ডা মাথার চিন্তাভাবনা ভারতকে এগিয়ে রাখবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর