লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অফিসের গোডাউনে আগুন

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে অবস্থিত সরকারী কৃষি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে আগুনের সুত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে বদ্ধ গোডাউনে প্রচন্ড ধোয়াঁর কারনে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে আগুনের সুত্রপাত নিয়েও স্পষ্ট ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা। তবে এবিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, গোডাউনের ভিতরে ১টি নতুন ট্রাক্টর, ১টি পাওয়ার টিলার, ১টি হার্বেস্টার মেশিন, ১টি রিপার মেশিন, ১টি শিট ড্রাম, ১টি ড্রেজার মেশিন ও ৩টি মোটর সাইকেলসহ বিভিন্ন ফার্নিচার, সার ও বীজ ছিল। তবে যান্ত্রিক মেশিনগুলোর বেশি ক্ষতি হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত গোডাউনে কয়েকজন শ্রমিক কাজ করেছিলেন এবং তারা ভিতরে ধুমপান করেছিলেন। এবিষয়ে জানতে চাইলে ওই গোডাউনের স্টোরকিপার আবু ইউসুফ ভিতরে থাকা মালামাল সর্ম্পকে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং শ্রমিক কাজ করার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।

এদিকে জেলা কৃষি সম্প্রসারন অফিসের উপ-পরিচালক মোঃ শামীম আশরাফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অফিসে না থাকায় তার দেখা পাওয়া যায়নি। এমনকি তিনি তার মুঠো ফোনটিও রিসিভ করেননি।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতি ও আগুনের উৎসের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাহিদুল ইসলাম।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর