লঙ্কানদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। এরই ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

৬ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে মাত্র ৬১ রান যোগ করে শ্রীলঙ্কা। ২১১ রানেই অলআউট হয়ে যায় তারা।

যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৭ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানতার সাথে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এইডেন মার্করাম এবং ডিন এলগার।

১৩.২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় তারা। মার্করাম ৩৬ রানে ও এলগার ৩১ রানে অপরাজিত ছিলেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর