নিখোঁজের একদিন পরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুচির পোল নামক খাল থেকে হানিফ হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্সসহ এ মরদেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া নিহত হানিফ নতুন হাকিমুদ্দিন বাজার ব্যবসায়ী।

হানিফ হাওলাদার উপজেলার টবগী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মৃত.ইদ্রিস হাওলাদারের ছেলে। হানিফ হাওলাদার টবগী ৩ নং ওয়ার্ডের নতুন হাকিম উদ্দিন বাজারে সাবেক তরকারীর ব্যবসা করতেন। তিনি দীর্ঘ দিন যাবৎ মানষিক রোগে ভুগছিলেন তার পরিবারের দাবী।

বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

নিহত হানিফ হাওলাদারের মেয়ে রানু বার্তা বাজারকে জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে তার বাবা নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে খালে তার বাবার মরদেহ দেখতে পায়।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম বার্তা বাজারকে জানান, সংবাদ পেয়ে মুচির পোল নামক খাল থেকে ভাসমান অবস্থায় হানিফ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর