ঢাবির অধীন ৭ কলেজের নতুন সমন্বয়ক ড. মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থাকা রাজধানীর ৭টি কলেজের প্রধান সমন্বয়কারী হিসাবে নিযুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ সিন্ডিকেট সভায় ড. মাকসুদ কামালকে এই দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সাক্ষরিত এক চিঠিতে।

প্রেরিত চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি সাত কলেজের কার্যক্রম পরিচালনা করার জন্য প্রধান সমন্বয়কারী হিসেবে উপ-উপাচার্যের (শিক্ষা)উপর দায়িত্ব অর্পণ করেছেন উপাচার্য।

উল্লেখ্য, ঢাকার ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও বাংলা কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। এসব কলেজে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ শিক্ষার্থী ছাড়াও ১ হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর