মানিকগঞ্জে গ্রামীণফোনের এস.আরকে গুলি করে ছিনতাই

মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণফোনের এস.আর মোঃ লিটন মাহমুদকে গুলি করে ২ লক্ষ ৬০ হাজার টাকা ও সাথে থাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া ব্রীজে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

স্থানীয় অনিক মাহমুদ বার্তা বাজারকে জানান, দুপুরে গ্রামীণ ফোনের এস আর লিটন বিভিন্ন বাজার ঘুরে সারারিয়া বাজারের দিকে যাচ্ছিল। লিটন সারারিয়া ব্রীজে আসলে পিছন থেকে ২টি মোটর সাইকেল করে ছিনতাইকারীরা গতিরোধ করে। তারপর তাকে লক্ষ্য করে এলোপাথারি ভাবে গুলি করতে থাকে। লিটনের হাঁটুতে ৩ টি গুলি করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার কাছে থাকা প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন ব্যাগসহ লুটে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত লিটনকে স্থানীয়রা উদ্ধার করে জামশা গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

এঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর