রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মিনিট্রাকে বহনকৃত ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন আহম্মেদনগর পাইকপাড়া এলাকার পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ আবদুল কাদের (৫৮), লিটন বিশ্বাস (৫০), মোঃ সুমন হোসেন (২৪), মোঃ আলম শিকদার (৪৩)।
র্যাব জানায়, এই ৪জনকে সন্দেহভাজন ভাবে আটক করে তাদের সাথে থাকা মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারে অভিনব কৌশলে বহনকৃত ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ উপোরক্ত ৪ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এ.আর