ভারতীয় দলকে ধুয়ে দিলেন অ্যান্ড্রু সাইমন্ডস

ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার তৃতীয় টেস্টের আগে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন ভারতের পাঁচ ক্রিকেটার। তারা হলেন- রোহিত শর্মা, পৃথ্বী শ, শুভমন গিল, ঋষভ পন্ত এবং নভদ্বীপ সাইনি।

বিষয়টি মোটেও হালকাভাবে নেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেই পাঁচ ক্রিকেটারসহ সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তৃতীয় টেস্ট না গড়ানোর আগেই শিরোনামে চতুর্থ টেস্ট।

অস্ট্রেলিয়া মিডিয়ার দাবি, গ্যাবায় কোয়ারেন্টাইন নিয়ম মেনে খেলতে রাজি নয় ভারত। কুইন্সল্যান্ড সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, গ্যাবায় খেলতে হলে অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ভারতীয় দল কোয়ারেন্টাইনে থাকতে চায় না। তাই গ্যাবায় শেষ টেস্ট না খেলে অন্য কোথাও খেলতে চেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত দুই বোর্ড কুইন্সল্যান্ড সরকারের নিয়ম মেনে গ্যাবায় শেষ টেস্ট খেলতে রাজি হয়েছে।

এরপরেও ভারতের সমালোচনা থেকে নেই। এবার ভারতীয় দলকে ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।

তিনি বলেন, ভারতীয় দলের সাথে কি কোনো চুক্তি হয়েছে আমাদের? আমার মনে হয় তারা সবার ওপর জোর খাটাতে চায়। কিন্তু কুইন্সল্যান্ড সরকার তাদের যেসব বিষয়ে অনুমতি দেবে তারা কেবল সেসব বিষয়গুলোই করতে পারবে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। গ্যাবায় আগামী ১৫ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর