কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্যের টিআর কাবিখা বরাদ্ধে নির্মাণ কাজ শুরু হয়েছে, উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়ন বাসীর দীর্গ প্রতিক্ষার আলীপুর পাকাব্রীজ থেকে বাগমারা নিমচা ব্রীজ পর্যন্ত সড়কটির কাজ।
এই সড়কটি নির্মাণের মধ্য দিয়ে শেষ হবে ঘাঘুটিয়া ইউনিয় সহ আশেপাশের এলাকার স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী সহ কয়েক হাজার সাধারণ জনগণের দীর্গদিনের ভোগান্তি। এলাকার সাধারণ জনগন সহ ছাত্র,শিক্ষক জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় তাদের দীর্গ দিনের প্রাণের দাবী এই সড়কটি নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত।
সড়কটির উদ্বোধন কাজ ছাড়াও কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার,আসাদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আরাফাত হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা আল আমিন মোক্তার,ওসমান মেম্বার,সুশিল সমাজের প্রতিনিধি জয়নাল আবেদীন, জায়েদ প্রধান,ইলিয়াস মিয়া,আঃ বাতেন প্রমূখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সাধারন জনগন।
বার্তাবাজার/পি