পিএসএলের ড্রাফটে গেইল-মিলারদের ক্যাটাগরিতে মুস্তাফিজ

আগামী মাসেই মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসর। এ আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিদেশি ক্রিকেটারদের প্লাটিনাম ক্যাটাগরি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। পিএসএলের ৬ষ্ঠ আসরের প্লাটিনাম ক্যাটাগরিতে মোট ২৫ বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন।

বিদেশি ক্রিকেটারদের প্লাটিনাম ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৭ জন ক্রিকেটার আছেন। তারা হলেন- কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, ডেন স্টেইন ও মরনে মরকেল।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। উইন্ডিজ তারকারা হলে- লেন্ডল সিমন্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো।

ইংলিশ তারকারা হলেন- ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলি, ডেভিড মালান, টম ব্যান্টন। প্লাটিনাম ক্যাটাগরিতে আফগানিস্তান থেকে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব-উর-রহমান।

শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, ইসুরু উদানা, অস্ট্রেলিয়ান তারকা ক্রিস লিন, নেপালের সন্দ্বীপ লামিচানে ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান পিএসএলের বিদেশি ক্রিকেটারদের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন। আগামী ১০ জানুয়ারি পিএসএলের ৬ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর