ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। বাংলাদেশের বিপক্ষে ১টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ যুবারা।

ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো মূল দল ঘোষণা হয়নি।

ইয়াসির আলি রাব্বি, পারভেজ ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা মূল দলে জায়গা না পেলেও তাদের সুযোগ আছে নিজেদের মেলে ধরার। আগামী ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড এইচপি দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল দলে তরুণদের জায়গা না হলেও তাদের সামনে আছে আয়ারল্যান্ড সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা বিসিবির।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর