কিশোরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল, কেক কাটা ও সমাবেশ করেছেন।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের নির্দেশনায় ছাত্রলীগ নেতা ইমরুল মহসীন আবীবের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। শহরের পুরানথানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কালীবাড়ি এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে এক সমাবেশে অংশ নেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন। সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর