মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুঃস্থ ও অসহায় শীতার্ত ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসনের মাধ্যমে জেলার চারটি উপজেলায় ১২০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে। বসুন্ধরা গ্রুপের দেখাদেখি যদি অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে তাহলে মানিকগঞ্জের শীতার্ত মানুষের দুর্দশা দূর করা সম্ভব হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম প্রমুখ।
বার্তাবাজার/পি