সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ২৪ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৬৭০ জন।
এছাড়াও একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯৯১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৯১০ জন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪৪ জন। দেশে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।
বার্তাবাজার/এস.জি