সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী আশা

রাজধানীর মিরপুরে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছোট পর্দার অভিনেত্রী আশা চৌধুরী। সোমবার দিনগত রাত ১২ টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাইকে করে যাওয়ার সময় ট্রাক অথবা বাস এসে তাকে চাপা দেয়। ভারি ওই গাড়িটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তিনি শ্যুটিং শেষে বাসায় ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন নাট্য নির্মাতা রোমান রুনি জানান, আমার পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকে সে কাজ করেছিল। মরদেহ এখন হাসপাতালের মর্গে রাখা আছে।

নির্মাতা শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় আশা চৌধুরীর। তারপর থেকে নিয়মিত বেশ কিছু নাটকে তিনি কাজ করেছেন। এর মাঝে সম্প্রতি জয় সরকার পরিচালিত ‘ওল্ড ইজ গোল্ড, কামরুজ্জামান পুতুলের ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে তিনি কাজ করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর