‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে র‌্যাব-১২’র রক্তদান কর্মসূচী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান কর্মসূচী পালন করেছেন র‌্যাব-১২।

মঙ্গলবার (৫ জানুয়ারী) সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেন র‌্যাব-১২ এর অধিনায়ক জনাব মো রফিকুল হাসান গণি, অতি ডিআইজি এবং অন্যান্য পদবীর অফিসার ও র‌্যাব সদস্যবৃন্দ।

এছাড়া ও উক্ত রক্তদান কর্মসূচিতে মেডিকেল সাপোর্ট হিসেবে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ডা. প্লাবন কুমার(রিপন)ও তার সহযোগী টিম(সন্ধানী,শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট ও সদর হাসপাতাল সিরাজগঞ্জ) ও সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর